শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫২:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া।

 

চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান — ছবি ২


 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এই দফাগুলোর বার্তা ছড়িয়ে দিতে হবে।”
 

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা, সংগীত ও নাটকের মাধ্যমে দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।