শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুস্থদের মাঝে মশারি বিতরণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুস্থদের মাঝে মশারি বিতরণ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

 

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুস্থদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ নগরীর নওমহল হরিজন পল্লীতে এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ৪ শত পরিবারের মাঝে ৪ শত মশারি বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সুমনা আল মজীদ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।