সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাবিতে সমন্বিত হল সমাপনী ২৫ জানুয়ারি 

রাবিতে সমন্বিত হল সমাপনী ২৫ জানুয়ারি 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত হল সমাপনী আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমন্বিত হল সমাপনী অনুষ্ঠানের প্রচার বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মো. শরিফুল ইসলাম ৮ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর মো. শরিফুল ইসলাম জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ২০০ টাকা ফি দিয়ে নিজ নিজ হল থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময়ই ২০০ টাকা হল সমাপনী ফি বাবদ নিয়ে নেওয়া হলেও, আগে এটা নেওয়া হতো না। এজন্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে এটা নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ডক্টর মো. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক ডক্টর মো. হুমায়ুন কবির। এছাড়া সব হলের প্রাধ্যক্ষরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।