শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাঙ্গামাটিতে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান

রাঙ্গামাটিতে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান

রাঙ্গামাটি, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে রাঙ্গামাটিতে আনসার সদস্যদের চতুর্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে।
 

সোমবার সকালে কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়নের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
 

শিলছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আফসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফসহ অন্যান্য কর্মকর্তারা।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামীণ জনপদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনী অপরিসীম অবদান রাখছে এবং ক্রমেই তারা আরও সক্ষম হয়ে উঠছে।”
 

১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ৫৪০ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

সূত্র: বাসস।