শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-


 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটিনা রেল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরটির বয়স আনুমানিক ১৪–১৫ বছর।
 

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, কিশোরটি রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে এবং ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রেনটি উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতু অতিক্রম করার সময় সেতুর গার্ডারে ধাক্কা লেগে কিশোরটি নিচে পড়ে যায়।
 

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উল্লাপাড়ার কাওয়াক ২৫ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

ওসি জানান, মৃত কিশোরের পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।