শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

কুড়িগ্রামে দুধকুমারের ভাঙ্গন রোধে টেকসই পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে দুধকুমারের ভাঙ্গন রোধে টেকসই পদক্ষেপের দাবিতে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
 

বুধবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি ও বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকার মানুষজন।
 

এ সময় তারা বলেন, গত কয়েকদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাটের পূর্ব তীরে চল লুছনি ও চর বলরামপুর এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে।
 

এতে করে কয়েকশ একর ফসলি জমি ও বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গেছে । ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতিবাড়িসহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
 

মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব, মাজহারুল ইসলাম প্রমুখ।