মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেপালে বন্যা ও ভূমিধসে ১১ জন নিহত

নেপালে বন্যা ও ভূমিধসে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা প্রেস নিউজ


নেপালে ভারী বৃষ্টিতে কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ৩৬ ঘণ্টায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে প্রধান প্রধান সড়ক। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

নেপালে বন্যা ও ভূমিধসে ১১ জন নিহত


 

নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ৩৬ ঘণ্টায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বন্যার কারণে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোশি নদী বিপজ্জনক স্তরে বয়ে যাচ্ছে। পশ্চিমে নারায়ণী, রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহও বাড়ছে। কাঠমান্ডুতে বেশ কয়েকটি নদী তীর উপচে পড়েছে এবং অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে। জুন মাসের মাঝামাঝি থেকে নেপালে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।
 

নেপালে গত কয়েক দিন ধরে অতিবৃষ্টি হচ্ছে। এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৭ জুলাই) নেপালি কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্যোগে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা তাদের খোঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 

নেপালে বন্যা ও ভূমিধসে ১১ জন নিহত — ছবি ২


 

বন্যার কারণে নেপালের অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোশি নদী বিপজ্জনক স্তরে বয়ে যাচ্ছে। নদীর তীরবর্তী এলাকায় বন্যার ঝুঁকি বেড়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার জন্য বার্তা জানিয়েছে।
 

পশ্চিমে নারায়ণী, রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহও বাড়ছে। পাহাড় ঘেরা কাঠমান্ডুতে বেশ কয়েকটি নদী তীর উপচে পড়েছে। শহরের অনেক রাস্তা প্লাবিত হয়েছে এবং বহু বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।
 

জুন মাসের মাঝামাঝি থেকে নেপালে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমে প্রতি বছরই নেপালে এসব দুর্যোগে প্রাণহানি হয়।