শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী 

মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী 

মোঃ আলমগীর হোসাইন,জেলা প্রতিনিধি,জামালপুর:-

 


জামালপুরের মাদারগঞ্জে জাকের পার্টি'র জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। 

 

মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী 



জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি শাজাহান আলী,  জাকের পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ জেলা,উপজেলা জাকের পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

 

মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী  — ছবি ২



জনসভা টি মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে ও জামালপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি কাউসারুল আলম লালন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 
 

বক্তারা (মেলান্দহ-মাদারগঞ্জ) জামালপুর-৩ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থীকে  গোলাপ ফুল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। 


এ সময় জেলা,উপজেলা,পৌর জাকের পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।  জনসভা শেষে পবিত্র ফাতেহা পাঠসহ দোয়া করা হয়। 
 

পরে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে  বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে র‍্যালী করা হয়েছে।