সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ

গত রোববার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জয়ী হয়েছেন বলে ঘোষণা দেওয়ার পর দেশটির রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর বিবিসির। প্রতিবেদনে বল হয়, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল সোমবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

 

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী কারাকাসে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। কেউ কেউ পার্বত্য এলাকার বস্তি থেকে কয়েক মাইল পথ পায়ে হেঁটে রাজধানীতে আসেন। নির্বাচনের আগে পরিচালিত একাধিক জরিপে গঞ্জালেজের সুস্পষ্ট বিজয়ের আভাস দেওয়া হয়েছিল। তবে ভোট গণনা শেষে মাদুরোকে জয়ী ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)।

 

মাদুরোকে জয়ী ঘোষণা করার বিষয়টিকে ‘জোচ্চুরি’ বলে অভিহিত করেছে বিরোধীরা। তাদের দাবি, বিরোধী দলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাচনে ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। ভেনেজুয়েলায় ১১ বছর ধরে ক্ষমতায় আছেন মাদুরো। দেশটির অনেক মানুষ ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমন-পীড়ন নিয়ে হতাশ, ক্ষুব্ধ। তাই অনেকে এবারের নির্বাচনে পরিবর্তন আশা করছিলেন।