মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৮:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জ্বালানির সংকটে বন্ধ গাজার বিদ্যুৎকেন্দ্র

জ্বালানির সংকটে বন্ধ গাজার বিদ্যুৎকেন্দ্র

জ্বালানির অভাবে বন্ধ হয়ে আছে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র। এতে ভোগান্তিতে পড়েছে গাজাবাসী। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করেছে। পাশাপাশি শহরটিতে বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা।

গাজা পাওয়ার কর্তৃপক্ষের প্রধান গালাল ইসমাইল বুধবার সিএনএনকে জানিয়েছেন, গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছে। গাজা বর্তমানে বিদ্যুৎহীন।


সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজাবাসীদের বিদ্যুতের জন্য জেনারেটরের ওপর নির্ভর করতে হবে যদি তাদের কাছে এগুলো চালানোর মতো জ্বালানী থাকে। ইসমাইল বলেন, তবে সীমান্তের চারপাশে অবরোধ থাকায় জেনারেটরগুলির কাজ করার জন্য প্রয়োজনীয় জ্বালানী শেষ হয়ে যাচ্ছে।

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ‘মানবিক বিপর্যয়’ নেমে আসবে। এখানে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। ইতিমধ্যে হামাস–নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের অবরোধের কারণে ‘সব ধরনের পণ্য সরবরাহ ও সেবা’ ঝুঁকির মধ্যে পড়েছে।