সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত 

হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে।

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

 

সংবাদমাধ্যমটি বলছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন।

 

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

 

একটি বিবৃতিতে ইসলামপন্থি এই গোষ্ঠীটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করেছে: ভাই, নেতা, শহীদ, মুজাহিদ ইসমাইল হানিয়া তেহরানে নিজের আবাস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন।

 

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘আজ (বুধবার) ভোরে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয়, যার ফলে তিনি এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে।’