শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫২:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে, মানুষের ভাগ্য বদলায়নি — আশরাফ উদ্দিন বকুল

আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে, মানুষের ভাগ্য বদলায়নি — আশরাফ উদ্দিন বকুল

নরসিংদী জেলা প্রতিনিধি:-


 

বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, “আওয়ামী লীগ যা করেছে, আমরা তার সম্পূর্ণ বিপরীত করব।”
 

তিনি বলেন, “তারা চরাঞ্চলে বিরোধ লাগিয়েছে, নানা উপায়ে জনগণের টাকা আত্মসাৎ করেছে। তারা যে সকল অপকর্ম করেছে, আমরা সেগুলোর পুনরাবৃত্তি করব না।”
 

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, “দীর্ঘ ১৭ বছরের নিপীড়ন-নির্যাতনের পর আজ সুযোগ এসেছে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার। আওয়ামী লীগের এমপিরা সাতবার নির্বাচিত হয়েও জনগণের ভাগ্য বদলায়নি, এলাকার রাস্তাঘাট বা শিল্প-কারখানার কোনো উন্নয়ন করেনি। তারা কেবল লুটেপুটে খেয়েছে।”
 

তিনি নেতা-কর্মীদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
 

সভায় উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদা জামান, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী মেম্বার, সিনিয়র সহ-সম্পাদক কেবল সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।