শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কর পরিদর্শক পদে পদোন্নতির আবেদনের শেষ সময় ১০ নভেম্বর

কর পরিদর্শক পদে পদোন্নতির আবেদনের শেষ সময় ১০ নভেম্বর

কর পরিদর্শক পদে পদোন্নতিযোগ্য প্রার্থীদের আবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 

এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব কর কমিশনার ও মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিটি স্বাক্ষর করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-৪) (রুটিন দায়িত্ব) নুরুন্নাহার শিফা।
 

চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের ‘কর পরিদর্শক’ পদে পদোন্নতির জন্য কর বিভাগের ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের নিয়োগবিধিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন সংশ্লিষ্ট অফিসে ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
 

উল্লেখিত সময়সীমার মধ্যে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের আবেদন এনবিআরে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর কমিশনার ও মহাপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বাসস