শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

উখিয়ায় ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উখিয়ায় ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-

 

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
 

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দেখিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা সাহসিকতার সঙ্গে তাদের থামায়। এতে কিছু চোরাকারবারি খালে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
 

পরবর্তীতে তল্লাশি চালিয়ে খালের পাড় থেকে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে নীল রঙের ২৮টি বায়ুরোধী প্যাকেটের মধ্যে মোট ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। রাতভর অভিযান চালানো হলেও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমরা এই অভিযানে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছি।”
 

তিনি আরও যোগ করেন, “বিজিবি কেবল সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সবসময় কঠোর অবস্থানে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধার হওয়া ইয়াবা বর্তমানে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।