মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রমজান উপলক্ষে গাজায় ‘যুদ্ধ বন্ধ করার’ আহ্বান জাতিসংঘ প্রধানের

রমজান উপলক্ষে গাজায় ‘যুদ্ধ বন্ধ করার’ আহ্বান জাতিসংঘ প্রধানের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্মানে গাজায় ‘যুদ্ধ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
 

গুতেরেস সাংবাদিকদের বলেছেন, রমজান ‘শান্তি, পুনর্মিলন এবং সংহতি উদযাপন করে। তবে রমজান শুরু হলেও গাজায় হত্যা, বোমা হামলা এবং রক্তপাত অব্যাহত রয়েছে।’তিনি ‘জিম্মিদের মুক্তি এবং দ্রুত ও ব্যাপক পরিসরে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সহায়তা সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।’
 

জাতিসংঘ বলেছে, মানবিক সহায়তার অভাবের কারণে ক্রমেই গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বৃদ্ধি করছে। সেখানে ২৪ লাখ মানুষ ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে একেবারে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।