শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সীতাকুণ্ডে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিলে জাবেরী মাদানী: ‘আল কোরআনের নিয়মে পরিচালিত রাষ্ট্রে অপরাধ থাকে না’

সীতাকুণ্ডে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিলে জাবেরী মাদানী: ‘আল কোরআনের নিয়মে পরিচালিত রাষ্ট্রে অপরাধ থাকে না’

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ


 

সীতাকুণ্ডে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিলে জাবেরী মাদানী: ‘আল কোরআনের নিয়মে পরিচালিত রাষ্ট্রে অপরাধ থাকে না’



 

সীতাকুণ্ডে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ-এর বোর্ড অব গভর্নরস সদস্য, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও আওলাদে রাসূল (সা.) হযরত আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, “যেসব দেশে আল কোরআনের বিধান অনুযায়ী শাসনব্যবস্থা চালু রয়েছে, সেসব দেশে অপরাধ সংঘটনের হার অত্যন্ত কম। কোরআনে বলা হয়েছে—যে ব্যভিচার করবে, তাকে কঠোর শাস্তি দেওয়া হবে; যে চুরি করবে, তার হাত কেটে দেওয়া হবে। এই কঠোর আইনের কারণেই মানুষ অপরাধ করতে ভয় পায়। আমাদেরও কোরআনের শিক্ষা ও বিধান অনুসরণ করতে হবে। তবেই রাষ্ট্র হবে সুন্দর ও ন্যায়নিষ্ঠ।”

 

সীতাকুণ্ডে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিলে জাবেরী মাদানী: ‘আল কোরআনের নিয়মে পরিচালিত রাষ্ট্রে অপরাধ থাকে না’ — ছবি ২


 

তিনি শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলা সীরাতুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে এসব কথা বলেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “আমরা আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাট দেখেছি—যা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে দেখা যায় না। আমরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শাসন চাই না। আমরা চাই, রাষ্ট্র কোরআনের নিয়মে পরিচালিত হোক—ন্যায়, সততা ও ইনসাফের ভিত্তিতে।”
 

উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও কুতুব উদ্দিন শিবলীর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন—আইআইইউএম মালয়েশিয়ার ফ্যাকাল্টি সদস্য ও ঢাকা শরীয়াহ কনসালটেন্ট ড. হোসাইন শাহিন আজহারী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্নেলহাট জামে মসজিদের খতিব ড. মাওলানা আলী হোসাইন, এবং সীতাকুণ্ড জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের, সীতাকুণ্ড আলেয়া (কামিল) মাদরাসার খতিব মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মহিউদ্দিন, যুবাইদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, মিডিয়া কনসালটেন্ট আবুল হোসাইন, পৌর জামায়াতের আমীর হাজী আলী আকবর এবং শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল।