সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ নিয়ে ক্ষোভে কিম, দায়ীদের শাস্তির হুঁশিয়ারি

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ নিয়ে ক্ষোভে কিম, দায়ীদের শাস্তির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক:-

 

উত্তর কোরিয়ার একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার শ্রেণির এই যুদ্ধজাহাজটি পানিতে নামানোর সময় এর নিচের অংশ ভেঙে পড়ে এবং ভারসাম্য হারায়। দেশটির শীর্ষ নেতা কিম জং উন নিজে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন এবং এই ঘটনাকে তিনি ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।
 

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, দুর্ঘটনাটি ঘটে চংজিন বন্দরে বুধবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে। কেসিএনএ আরও জানায়, অভিজ্ঞতার ঘাটতি ও পরিচালনাগত অবহেলার কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে।
 

ঘটনার প্রতিক্রিয়ায় কিম জং উন বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ের অবহেলাজনিত অপরাধ। এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না।” তিনি দোষী কর্মকর্তাদের উপযুক্ত শাস্তির নির্দেশও দিয়েছেন।
 

প্রসঙ্গত, এক মাস আগেই উত্তর কোরিয়া আরেকটি একই শ্রেণির যুদ্ধজাহাজ ‘চো হিয়ন’-এর উদ্বোধন করে। সেই অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে ছিলেন তাঁর কন্যা কিম জু এ, যাকে অনেক বিশ্লেষক সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করেন। উত্তর কোরিয়ার দাবি, 'চো হিয়ন' সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ত্র দিয়ে সজ্জিত এবং ২০২৫ সালের শুরুতে এটি কার্যক্রম শুরু করবে।