মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। শনিবার স্থানীয় দেশটির সময় এ ঘটনা ঘটে। আজ সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়, দেশটির সুলাসি দ্বীপের গোরন্তালো প্রদেশের বোন বোলাঙ্গ জেলার প্রত্যন্ত গ্রামে অবৈধ সোনার খনিতে নিরাপত্তা না থাকায় ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এক ডজনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।  
 

 

স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান হেরিয়ান্ত বলেন, মৃত আটজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। এছাড়াও আরও ১৯ জন নিখোঁজ রয়েছেন।তিনি আরও বলেন, ভূমিধসে কয়েকটি সেতু ভেঙে গেছে। ফলে দুর্ঘটনাকবলিত এলাকায় পায়ে হেঁটে যেতে হচ্ছে। সেখানে পুলিশসহ অন্তত ১৮০ জন উদ্ধারকারী সদস্য কাজ করছেন, যোগ করেন তিনি।   
 

ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে। কারণ, এই সময়ে দেশটিতে প্রচুর বৃষ্টি হয়। গত মে মাসে সুলাসি দ্বীপে ভূমিধস এবং বন্যায় অন্তত ১৫ জন প্রাণ হারান। ওই সময় সেখানে  প্রায় ডজেনখানেক ঘরবাড়ি ভেঙে যায়। এর আগের মাসে গোরন্তালো প্রদেশে ভূমিধসে ২০ জন মারা যান।