সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বোম্বে হাইকোর্টের রায়: মুসলিম পুরুষদের একাধিক বিবাহ নিবন্ধনের অনুমতি

বোম্বে হাইকোর্টের রায়: মুসলিম পুরুষদের একাধিক বিবাহ নিবন্ধনের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক,ঢাকা প্রেস:-

 

ভারতের বোম্বে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যেখানে মুসলিম পুরুষদের ধর্মীয় বিধান অনুযায়ী একাধিক বিবাহ নিবন্ধনের অধিকার রয়েছে বলে স্বীকৃতি দিয়েছেন।
 

এই রায় আসে একজন মুসলিম পুরুষের আবেদনের পরিপ্রেক্ষিতে, যিনি আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন কিন্তু মহারাষ্ট্রের বিবাহ আইনের কারণে তার বিয়ে নিবন্ধন করতে পারছিলেন না।
 

হাইকোর্টের বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন যে, মুসলিম ব্যক্তিগত আইন মুসলিম পুরুষদের একাধিক বিবাহের অনুমতি দেয়। তবে এই রায়ে জোর দেওয়া হয়েছে যে, প্রত্যেক স্ত্রীর সাথে সমান আচরণ করা এবং কোনো ধরনের বৈষম্য করা যাবে না।