সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রের মন্তব্য: ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের মন্তব্য: ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা

ঢাকা প্রেস
আন্তর্জাতিক ডেস্ক:-

 

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার জানান, ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকগুলিতে বাংলাদেশ প্রায়শই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। তবে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার অভিযোগের বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
 

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মিলার বলেন, তারা বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে।