শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:


 

যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে সরাসরি গুলি করা হবে—এ মর্মে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রবিবার বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ নির্দেশ দেন।
 

ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি ওয়্যারলেস বার্তায় স্পষ্টভাবে বলেছি—যে কেউ বাসে আগুন লাগাতে আসবে বা ককটেল ছুড়ে জীবননাশের চেষ্টা করবে, তাকে গুলি করতে হবে। আইনেও এর সুস্পষ্ট বিধান রয়েছে।’
 

এর আগে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তার ওই নির্দেশনা দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।