শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সোনাগাজীতে পুলিশের ওপর হামলা: শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে পালাল দুই আসামি, গ্রেপ্তার একজন

সোনাগাজীতে পুলিশের ওপর হামলা: শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে পালাল দুই আসামি, গ্রেপ্তার একজন

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:-

 

ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়েছে পরোয়ানাভুক্ত দুই আসামি। এ ঘটনায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে খোয়া যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে এবং এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া আসামির নাম জাহেদুল ইসলাম ওরফে রিপন (৩৮)। তিনি স্থানীয় আবুল হাশেমের ছেলে।
 

আহত পুলিশ সদস্যরা হলেন সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন এবং কনস্টেবল মাহবুব আলম, আইনুল করিম, কাঞ্চন ও হৃদয়।
 

পুলিশ জানায়, জাহেদুল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খবর পেয়ে সকাল ছয়টার দিকে পুলিশের একটি দল তাদের বাড়িতে অভিযান চালায়। তখন আসামিরা ও তাদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
 

ঘটনার পরপরই সোনাগাজী সার্কেল ও জেলা পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন। পাশের মিরসরাই ও দাগনভূঁইয়া থানাকেও অভিযানে যুক্ত করা হয়। দুপুরে জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ছিনতাই হওয়া শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
 

পুলিশ জানিয়েছে, পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।