শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিকালে ২ জন ডাকাত সহ ৪২ যাত্রী উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ....!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিকালে ২ জন ডাকাত সহ ৪২ যাত্রী উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ....!

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ডাকাতিকালে ২ জন ডাকাত সহ ৪২ জন যাত্রীকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। 
 

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী "আল আরাফাত" পরিবহনের একটি বাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা অতিক্রম করলে গতকাল শনিবার রাত আনুমানিক ১১ টার সময় ডাকাত দল  ধারালো অস্ত্র নিয়ে বাসটির উপর হামলা দেয়। এতে বাস চালক, হেল্পার সহ প্রায় ৪ জন যাত্রী আহত হয়।বাস চালকের দূরদর্শিতায় ও যাত্রীদের সহযোগিতায় ডাকাত দলের ২ সদস্যদের আটক করা হয়। এবং ৯৯৯ সংবাদের ভিত্তিতে কুমিরা হাইওয়ে থানা পুলিশ  মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা অংশে বেরিকেট বসিয়ে বাসটিতে থাকা ৪২ জন যাত্রীকে উদ্ধার এবং ডাকাত দলের ২ সদস্য মোঃমনির(২০) ও ওমর ফারুক রিদয়(২২) কে আটক করে।


আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়। আটককৃত ডাকত দলের সদস্যদের কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে কুমিরা হাইওয়ে থানা পুলিশ।