শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

৩০ হাজার টাকায় নিষ্পত্তি, ছাড়া হলো ২৮ বাস

৩০ হাজার টাকায় নিষ্পত্তি, ছাড়া হলো ২৮ বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাজধানী পরিবহনের বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় আটক করা ২৮টি বাস প্রায় ১৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে বাস মালিকপক্ষ ক্ষতিপূরণ বাবদ ভুক্তভোগী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা প্রদান করে এবং মুচলেকা দেয়।
 

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসে রাজধানী পরিবহনের মালিকপক্ষ। সেখানে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরাও অংশ নেন। আলোচনায় মালিকপক্ষ দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ করার প্রতিশ্রুতি দেয়।
 

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করেছে এবং লিখিত মুচলেকা দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।”
 

এর আগে মঙ্গলবার রাতে সাভারের থানা স্ট্যান্ড এলাকায় টিউশন শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হালিমা খাতুন এ ঘটনার শিকার হন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করে।
 

ফেসবুকে দেওয়া এক পোস্টে হালিমা লিখেছেন,
“বিকেল সাড়ে ৫টার দিকে থানা স্ট্যান্ড থেকে রাজধানী বাসে ওঠার সময় হেলপার আমাকে গন্তব্য জিজ্ঞেস করে। আমি জাহাঙ্গীরনগর বললে সে বারবার বিভ্রান্তিকর প্রশ্ন করতে থাকে। বাসে ওঠার পর আবার জাহাঙ্গীরনগর বলতেই হেলপার ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। এ সময় বাস চলতে শুরু করে এবং আমি রাস্তায় পড়ে গিয়ে আহত হই। এর আগেও আমাকে একই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে।”