মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

লিফলেট বিতরণ বন্ধ করতে অনুরোধ, আওয়ামী লীগের হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের ৫ জন

লিফলেট বিতরণ বন্ধ করতে অনুরোধ, আওয়ামী লীগের হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের ৫ জন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:-

 

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের লিফলেট বিতরণ বন্ধ করতে অনুরোধ করলে, আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হাতুড়ি ও লোহার রড দিয়ে আক্রমণ চালায়। এ হামলায় স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক এসকে মিন্টুসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে পৌর সভার চোরখালী এলাকায়। বুধবার মিন্টুর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত দুজন আসামিকে আটক করেছে।
 

আহত এসকে মিন্টু বলেন, "মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি চোরখালী এলাকায় আনিস মোল্যার চায়ের দোকানে আওয়ামী লীগের কর্মীরা লিফলেট বিতরণ করছেন। বিষয়টি জানার পর বিএনপির কর্মীদের নিয়ে সেখানে গিয়ে তাদেরকে বিতরণের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করি। এ সময় আওয়ামী লীগের কর্মীরা আমাদের সঙ্গে তর্ক শুরু করেন এবং একপর্যায়ে ২৫-৩০ জনের একটি দল হাতুড়ি, লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় আমি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ঝন্টু মিয়া, বিএনপি কর্মী হাফিজুর রহমান, বাবলু শেখ এবং দোলেনা বেগম গুরুতর আহত হই।"
 

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, "এ ঘটনায় চোরখালী গ্রামের আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি আক্কাস ফকির ও ঝন্টু ফকিরকে আটক করেছে এবং অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।"