শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি ফজলে রাব্বি ও সম্পাদক আমিরুল নির্বাচিত

পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি ফজলে রাব্বি ও সম্পাদক আমিরুল নির্বাচিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের পলশা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আবু হেনা আতাউল হক কমল।

 

পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি ফজলে রাব্বি ও সম্পাদক আমিরুল নির্বাচিত


 

পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মোঃ আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন সমিতির সভাপতি মোঃ ফজলে রাব্বি রেনু। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ও উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান।
 

এরপর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি ও সম্পাদকসহ ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ১,৪৫৪ জন। সদর উপজেলা সমবায় অফিসের উপপরিদর্শক মোঃ মতিউর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ও ফলাফল ঘোষণা করেন।
 

ঘোষিত ফলাফলে নবনির্বাচিত সভাপতি হয়েছেন মোঃ ফজলে রাব্বি রেনু এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আমিরুল ইসলাম।


এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

  • সহ-সভাপতি: মোঃ আব্দুল মান্নান

  • ক্যাশিয়ার: মোঃ শামসুল আলম

  • সদস্য (পুরুষ): মোঃ আবু বক্কার, মোঃ আব্দুস সামাদ, মোঃ আবু তালেব, কেতাবুল হক

  • সদস্য (মহিলা): মোসাঃ তানিয়া খাতুন, মোসাঃ সুলতানা বেগম, মোসাঃ রিনা, মোসাঃ আয়েশা বেগম