শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫২:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চিলমারীতে ভেসে আসছে ভারতীয় হরেক রকম কাঠসহ বিষাক্ত সাপ, আতঙ্কে ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা।

চিলমারীতে ভেসে আসছে ভারতীয় হরেক রকম কাঠসহ বিষাক্ত সাপ, আতঙ্কে ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা।

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম):-



কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে সম্প্রতি  ভারত থেকে ভেসে আসছে বিভিন্ন ধরনের গাছ, গাছের ডাল ও কাঠসহ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ। গতকাল থেকে ব্রহ্মপুত্র নদে ভাসমান এসব কাঠ ধরতে, নদের তীরের অনেক নৌকাসহ শতশত মানুষ নেমে এ সব সংগ্রহ করতে। এবং এই সব কাঠের সঙ্গে ভেসে আসছে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপও। এই নিয়ে অনেক আতঙ্কে দিন কাটাচ্ছেন, ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা।


সরে জমিনে গিয়ে জানাযায়, কয়েক দিনের ভারীবৃষ্টির কারণে, ভারতের পাহাড় ঢলে স্রোতের সাথে নদী দিয়ে বিভিন্ন ধরনের পাহাড়ি গাছপালা এবং সেই সাথে ভেসে আসতে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ। রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাজার ঘাটে, এসব গাছও খড়ি সংগ্রহের সময় কয়েকটি বিষাক্ত সাপ দেখা গেছে বলে জানা যায়। এ সময় স্থানীয় মিলন মিয়া, রিপন মিয়া, কৃষ্ণ চন্দ্র ও দেবেন্দ্রনাথ বলেন, “নদীত গাচ, কাট ও খড়ি ধরবের গেচলুং মেলা গাচ, গাচের ঠেল ও খড়ি ধরচং। বর গাচ ধরবের যায়া দেকং অচেনা সাপ সুতি আচে, তকন হামরা  গুলে গাচ চারি নাও ঘুরি নিয়ে বারি আসচি বাহে। অনেকে আবার কাঠ ধরার লোভে জীবনের ঝুঁকি নিয়েই নদীতে নামছে। এসব কাঠ বিক্রি করে টাকা আয় করবে বলে, তারা এ সব কাজ করছে বলে জানান অনেকে। অনেকে আবার বলছেন দিনে ভালো আছি, রাত্রে যদি আবার সাপের উবদ্র বেড়ে যায়। তখন তো অনেক সমস্যা হবে, কেননা আমাদের বাড়িতে অনেক বয়স্ক মানুষ ও অনেক শিশু বাচ্চা আছে। এদিকে ব্রহ্মপুত্র নদের তীরে গেলে দেখা যায়, শতশত মানুষ গাছ, ডাল ও খড়ি ধরে রেখেছে, দেখে মনে হয় কোন মেলা বসেছে নদের তীরে।