মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞাবিষয়ক বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞাবিষয়ক বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞাবিষয়ক একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়। গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছিলেন আইসিসির প্রসিকিউটর করিম খান। এজন্য আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

 

প্রস্তাবটি ২৪৭/১৫৫ ভোটে পাশ হয়েছে। রিপাবলিকানদের উপস্থাপন করা এই বিলকে ৪২ জন ডেমোক্র্যাট সমর্থন জানিয়েছিলেন। কোনো রিপাবলিকানই ‘না’ ভোট দেননি। তবে দুই জন ডেমোক্র্যাট কোনো পক্ষে নন বলে ভোট দিয়েছেন। এই বিল আইনে পরিণত করার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যেই দেশটির এমন পদক্ষেপ ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থনকেই প্রকাশ করছে। গত মাসে আইসিসি প্রসিকিউটরের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আহ্বানের সমালোচনা করেছিল হোয়াইট হাউজ।


এই বিলে আমেরিকান বা ইসরাইলসহ আইসিসি সদস্য নয় এমন মার্কিন মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে যদি আইসিসিতে মামলা হয়, তবে সেসব সম্ভাব্য মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হওয়ার পর নিষেধাজ্ঞা আরোপ করা হলে আইসিসি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সম্মুখীন হবেন। তাদের যে কোনো মার্কিন ভিসা প্রত্যাহার করতে পারবে দেশটি। এমনকি দেশটিতে থাকা তাদের সম্পত্তির লেনদেন সীমিত করার প্রস্তাবও রাখা হয়েছে বিলটিতে।