শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে

ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয়ে আটক জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
 

এর আগে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪(১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান। তিনি আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
 

আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে টিএসসি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় প্রক্টোরিয়াল টিম জাহিদকে আটক করে এবং পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তদন্তে ধারণা করা হচ্ছে, চলমান ডাকসু নির্বাচনকে প্রভাবিত বা নাশকতার উদ্দেশ্যে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। তাই অধিকতর তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানো প্রয়োজন বলে প্রতিবেদনে জানানো হয়।
 

শুনানিতে আসামিপক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।