শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

নাটোরের বড়াইগ্রামে ভুয়া পুলিশ আটক

নাটোরের বড়াইগ্রামে ভুয়া পুলিশ আটক

সুরুজ আলী ,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুর রহমানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।


এ সময় বিকাশ কর্মীর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সহযোগিতায় এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা সালে আহমেদ।


পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিকাশ কর্মী আতিকুর বনপাড়া বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্যেশ্যে রওনা দেন পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সাদা একটি হাইস গাড়ি তার পথরোধ করে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে তুলে নেয়।


এ সময় আতিকুরের সহকর্মী প্রতিবাদ জানালে তাকে ধাক্কা দিয়ে ফেলে থানায় আসতে বলে অপহরণকারীরা। পরে আরেকজন ভুয়া পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীর মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ভুক্তভোগী আতিকুরকে অপহরণকারীরা কালিহাতি (টাঙ্গাইল) এলাকায় ফেলে গেলে স্থানীয় পুলিশ তাকে হেফাজতে নেয়। আটককৃত ভুয়া পুলিশকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।