শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রামে ‘হাান্ডি’ ও ‘ধাবা’ রেস্টুরেন্টের পর্দার আড়ালে ভিন্ন চিত্র,অবশেষে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে ‘হাান্ডি’ ও ‘ধাবা’ রেস্টুরেন্টের পর্দার আড়ালে ভিন্ন চিত্র,অবশেষে লাখ টাকা জরিমানা

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ-

 


চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার অন্যতম অভিজাত খাবার প্রতিষ্ঠান হাান্ডি আর ধাবা রেস্টুরেন্ট। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর মানসম্মত টাটকা খাবার খেতে এসব প্রতিষ্ঠানে ছুটে যান স্বাস্থ্য সচেতনরা। কিন্তু সুসজ্জিত এই রেস্টুরেন্টের রান্নাঘরের দৃশ্য আর পরিবেশন করা খাবার ভেতরের খবর জানলে চোখ কাপালে উঠবে যে কারো। যেন উপরে ফিটফাট ভেতরে সদরঘাট।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোক্তাধিকার চট্টগ্রামের অভিযানে ধরা পরে রেষ্টুরেন্ট দুইটির খাবারে ভেজাল ও অননুমোদিত কেমিক্যাল ও ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহার, মটরে রং মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার রান্না এবং ফ্রিজে ভাত মেশানো বাসি খাসির মাংস সংরক্ষণের দৃশ্য।


অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি, আগের ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশ অভিযোগে “হাান্ডি” রেষ্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে “ধাবা” রেষ্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তাধিকার।


অভিযানে নেতৃত্বে দেওয়া ভোক্তাধিকার চট্টগ্রামের উপ পরিচালক মোঃ ফয়েজ উল্লাহ ঢাকা প্রেস কে  বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুইটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতে তদারকির আওতায় রাখায় এবং এমন অভিযান অব্যাহত রাখা হবে।


এমন নামকরা খাবার প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ভেজাল খাবার পরিবেশ খুবই দুঃখজনক এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত রেষ্টুরেন্টগুলোর অজানা ভেতরের দৃশ্য নিয়ে নতুনভাবে প্রশ্ন জেগেছে স্বাস্থ্য সচেতনদের মনে। সব খাবার প্রতিষ্ঠানগুলো ভোক্তাধিকারের নজরে রাখার আহবায় তাদের।