বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২০০০ সালের এইচএসসি ব্যাচের উদ্যোগে ‘বন্ধুদের মিলনমেলা’ উপলক্ষে ইফতার মাহফিল

২০০০ সালের এইচএসসি ব্যাচের উদ্যোগে ‘বন্ধুদের মিলনমেলা’ উপলক্ষে ইফতার মাহফিল

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার মুরাদনগরে বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ২০০০ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেছে বাৎসরিক ‘বন্ধুদের মিলনমেলা ও ইফতার পার্টি’।

 

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও তারা এই মিলনমেলার আয়োজন করেছেন, যাতে পুরনো বন্ধুরা একত্রিত হয়ে সুখ-দুঃখ ভাগাভাগি করতে পারেন। এ আয়োজনের মাধ্যমে আজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

তারা আরও বলেন, জীবনের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন বন্ধুত্বকে নতুন করে প্রাণবন্ত করে তোলে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে ইতিহাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা ইফতার গ্রহণের পাশাপাশি স্মৃতিচারণ, আড্ডা ও বিভিন্ন আনন্দঘন মুহূর্তে সময় কাটান। আয়োজকরা আশা প্রকাশ করেন।

 

উক্ত অনুষ্ঠানটির আয়োজক সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ২০০০ এইচএসসি ব্যাচ বন্ধু মহলের সাইফুল খান।

 

উক্ত অনুষ্ঠানটির আয়োজক বন্ধু মহলের "সাইফুল খান" ঢাকা প্রেসেকে বলেন আমরা ২০০০ এইচএসসি ব্যাচ সকল বন্ধুদের সাথে যোগাযোগ ও সলাপরামর্শ এবং সম্মতিক্রমে সকল বন্ধুদের উপস্থিতে প্রতিবছই মাহেরমজান এর শেষের দিকে করে থাকি,মহান সৃষ্টি কর্তা যদি আমাদের সহায় থাকেন, আমাদের সকল বন্ধুদেরকে সুস্থ রাখেন তাহলে এ ধরনের আয়োজন জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠনটি করার মধ্য দিয়ে ইতিহাস গড়ার কথা ব্যক্ত করে অনুষ্ঠানের মুলতুবি ঘোষণা করেন।