সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সেনাবাহিনীর পদক্ষেপে সর্বদলীয় সমর্থনের আশ্বাস: কিরেন রিজিজু

সেনাবাহিনীর পদক্ষেপে সর্বদলীয় সমর্থনের আশ্বাস: কিরেন রিজিজু

অনলাইন ডেস্ক:-

 

ভারতের চলমান ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে ঘিরে সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সমর্থনের আশ্বাস দিয়েছেন সর্বদলীয় নেতারা—এমনটাই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
 

বৃহস্পতিবার দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এই সমর্থনের প্রতিশ্রুতি আসে। রিজিজু জানান, প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে উপস্থিত নেতাদের অপারেশনের বিস্তারিত তথ্য দেন এবং সরকারের উদ্দেশ্য পরিষ্কার করেন। এতে বিভিন্ন দলের নেতারা মতামত ও পরামর্শ প্রদান করেন এবং সেনাবাহিনীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
 

এদিকে, মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতে এখন পর্যন্ত দুই পক্ষ মিলিয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাগুলিতে তাদের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে, ভারত দাবি করেছে পাকিস্তানের গোলাবর্ষণে তাদের ১২ জন নিহত হয়েছে।
 

সংঘাতের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বিশ্বনেতারা দুই দেশকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।