সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শপথ নিলেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট দিশানায়েকে

শপথ নিলেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট দিশানায়েকে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থি নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসজেবির নেতা সাজিথ প্রেমাদাসা পান ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে পেতে হবে মোট ভোটের ৫০ শতাংশের বেশি। ফলে ভোট গণনা গড়ায় দ্বিতীয় দফায়।

শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থায় একটি ব্যালট পেপারে ভোটাররা পছন্দ অনুসারে পর্যায়ক্রমে তিনজন প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পান। সেই নিয়ম মেনে এগিয়ে থাকা দুই প্রার্থীকে 'দ্বিতীয় পছন্দের' প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো আবার গণনা করা হয়। এতেও বাজিমাত দিশানায়েকের।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী কলম্বোয় আয়োজিত এক অনষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেছেন।

 

গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো গত শনিবার দ্বীপ দেশটিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। 

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং মার্কিন পররাষ্ট্র দফতর থেকে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা জানানো হয়েছে।