শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৭:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার গলাকেটে খুন

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার গলাকেটে খুন

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল বাহারকে (৩০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে মরদেহ পাম্পের ভেতরের একটি কক্ষে ফেলে যায় তারা।
 

রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় বসবাস করতেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইকবাল গত চার বছর ধরে ওই ফিলিং স্টেশনে চাকরি করছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন রয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।