শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সাবেক ভূমিমন্ত্রীর অর্থপাচার কাণ্ডে ২৩ বস্তা আলামত জব্দ

সাবেক ভূমিমন্ত্রীর অর্থপাচার কাণ্ডে ২৩ বস্তা আলামত জব্দ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


 

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচার সংশ্লিষ্ট ঘটনায় বড় ধরনের আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দেওয়ার পর চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে মোট ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়।
 

দুদকের তথ্য অনুযায়ী, এসব বস্তায় রয়েছে বিদেশে সম্পদ কেনাবেচার নথি, বাড়িভাড়া আদায়ের হিসাব, বিভিন্ন বিল পরিশোধের তথ্য এবং আদালতের আদেশসংক্রান্ত ডকুমেন্টস। এখনও সবগুলো আলামত খুঁটিয়ে পর্যালোচনা করা সম্ভব হয়নি।
 

দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, গ্রেপ্তার দুই সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে আলামত সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, দুদকের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আধা ঘণ্টা আগে বস্তাগুলো সরানো হয়। পরে একটি ছোট বাসা থেকে ওই ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়।
 

এর আগে ১৭ সেপ্টেম্বর দুদকের টিম উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরদিন ১৮ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠান। অভিযোগে বলা হয়েছে, উত্তোলিত ওই অর্থ আরামিট গ্রুপের কর্মচারীরা বিভিন্ন সময়ে জাবেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবে জমা করেন।
 

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে।