মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:০১:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিলিস্তিনের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখল করেছে ইসরায়েল

ফিলিস্তিনের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখল করেছে  ইসরায়েল

ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিমতীরের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখল করেছে। গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের সুযোগে পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা শুরু করে তারা। এতে গত ৬ মাসের মধ্যেই ২৭ বর্গকিলোমিটার অঞ্চল ছিনিয়ে নিয়েছে তারা। ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেসিসটেন্ট কমিশন (সিডব্লিউআরসি) শনিবার (৩০ মার্চ) ৪৮তম ভূমি দিবসে এ তথ্য জানায়।

 

সংস্থাটি এক বিবৃতিতে আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সাধারণ ফিলিস্তিনি ও তাদের সম্পদের ওপর ৯ হাজার ৭০০ বার হামলা চালিয়েছে এবং কয়েক হাজার জলপাই গাছ ধ্বংস করেছে অথবা সেগুলো উপড়ে ফেলেছে।

 

ছয় দিনের যুদ্ধ শেষে ১৯৬৭ সালের ৭ জুন পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। ওই সময় এই অঞ্চলগুলো জর্ডানের শাসনাধীন ছিল। আন্তর্জাতিক আইনে দখলদারিত্ব অবৈধ হলেও ৫০ বছরের বেশি সময় ধরে এসব অঞ্চলে নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছে ইসরায়েল।দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পশ্চিমতীরে অসংখ্য ইহুদি বসতি স্থাপন করেছে ইসরায়েল। যেটি এখনো অব্যাহত রয়েছে। তাদের এসব বসতি স্থাপনের কারণে নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন অনেক ফিলিস্তিনি।