বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন

অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন

ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত 'মার্চ ফর ইউনিটি'তে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা, ছাত্র-জনতা সহ।
 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন।
 

ছাত্র-জনতা এসময় বিভিন্ন স্লোগান দিয়ে শহীদ মিনারে সমবেত হতে থাকেন, যেমন: ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, এবং ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’।
 

অনেককে ব্যানার, ফেস্টুন এবং পতাকা নিয়ে প্রস্তুতি নিতে দেখা যায়।
 

চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র-জনতা ভোর থেকেই শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিতে শুরু করে। শহীদ মিনার এলাকার আশেপাশে বিভিন্ন ছাত্র-গোষ্ঠী অবস্থান নেয়, এবং শহীদ মিনারের সামনেও বিপ্লবীদের চেয়ারে বসে অবস্থান করতে দেখা যায়।
 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার পরিকল্পনা ছিল। তবে, অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র পাঠ করবে জানালে, এই বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়। এমন পরিস্থিতিতে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় যে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি অনুষ্ঠিত হবে।