শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:১০:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কমলাপুর স্টেশনে চাপাতি হাতে ভাইরাল যুবক আটক

কমলাপুর স্টেশনে চাপাতি হাতে ভাইরাল যুবক আটক

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপাতি হাতে আতঙ্ক ছড়ানো সেই ‘ভাইরাল যুবক’কে আটক করেছে রেলওয়ে পুলিশ।
 

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে তাকে ওই চাপাতিসহ আটক করা হয়। সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক যুবকের নাম শাহ আলী শিকদার (৩৫)। পুলিশের প্রাথমিক তথ্যমতে, তিনি মাদকাসক্ত এবং এর আগেও বিভিন্ন অপরাধে কয়েক মাস কারাভোগ করেছেন।
 

জিজ্ঞাসাবাদে শাহ আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাঝে মাঝেই জনসম্মুখে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেন। ঘটনার দিন হঠাৎ করেই তিনি শরীরে লুকানো একটি ধারালো চাপাতি বের করে কমলাপুর স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে ত্রাস সৃষ্টি করেন।
 

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ দল অভিযান চালিয়ে রাজধানী ও আশপাশের এলাকায় তাকে শনাক্ত করে আটক করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।