সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কানাডার পণ্যের ওপর মার্কিন শুল্কারোপ সাময়িক স্থগিত

কানাডার পণ্যের ওপর মার্কিন শুল্কারোপ সাময়িক স্থগিত

অনলাইন ডেস্ক:-

 

কানাডার পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত ১ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর এই শুল্কারোপ ঘোষণা করেন। একই সঙ্গে চীনা পণ্যের ওপরও ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন তিনি। (সূত্র: রয়টার্স)
 

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের জবাবে কানাডাও পাল্টা ব্যবস্থা নেয় এবং ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে। এই পদক্ষেপে চাপে পড়ে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এরপর সোমবার সকাল ও দুপুরের পর দুই দফা ফোনালাপের মাধ্যমে তিনি শুল্কারোপ স্থগিতের সিদ্ধান্ত নেন।
 

এছাড়া, আলোচনার সময় ট্রাম্প সীমান্ত নিরাপত্তা উন্নতকরণের বিষয়ে ট্রুডোর কাছে একাধিক প্রতিশ্রুতি চান বলে জানা গেছে।