মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:-

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
 

হামলার সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে থাকা একটি পানির ট্যাংক ও একটি পরিত্যক্ত গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ ও ওবায়দুল কাদেরের দুঃশাসনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুরের ঘটনা চলমান ছিল।