মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭  

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭  

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-

 
এলাকায়  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  নাটোরের বড়াইগ্রামের রাজ্জাক মোড়ে বিএনপি’র দুই  গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে  ৭ জন আহত হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে এ ঘটনা ঘটে।


থানা পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় সিএনজি স্ট্যান্ড, বাসের কাউন্টার এবং আশপাশের বিভিন্ন দোকানপাট সহ রাজ্জাক মোড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল সহ তার সঙ্গীয় নেতাকর্মী এবং অপরপক্ষ বড়াইগ্রাম পৌরসভার যুবদলের সিনিয়র সহ-সভাপতি  রবিউল ইসলাম রবি সহ তার সঙ্গী ও নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বকুল গ্রুপের সোহেল রানা (২৯), মমিন আলী (৩০), ইমদাদুল হক (৩২) সহ কমপক্ষে ৪ জন এবং অপরপক্ষ রবি গ্রুপের  রকমত আলী (২৮),  মানিক হোসেন (২৫) সহ কমপক্ষে ৩ জন আহত  হয়। আহতদের  বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।


বড়াইগ্রাম থানার অফিসার  ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।