শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গুলশানে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

গুলশানে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

রাজধানীর গুলশান এলাকায় সৌরভ (২৭) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে গুলশান-৫৫ নম্বর সড়কের লেকপাড়ে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 

কে বা কারা এবং কী কারণে সৌরভকে হত্যা করেছে—তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
 

ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ জানান, “রাত ২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁর পরিচয় যাচাই এবং ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”
 

নিহত সৌরভ ছাত্রদলের নেতা ছিলেন—এমন গুঞ্জন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ তথ্যটি সঠিক নয়।”