মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিবাসন, রাশিয়া ও এআই: আমাদের ভবিষ্যতের জন্য হুমকি?

অভিবাসন, রাশিয়া ও এআই: আমাদের ভবিষ্যতের জন্য হুমকি?

শুক্রবার থেকে জার্মানিতে তিন দিনব্যাপী ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদরা এতে অংশ নেবেন। প্রতিবছর এই সম্মেলনের আগে একটি জরিপ প্রকাশ করা হয়। ‘মিউনিখ নিরাপত্তা সূচক’ শীর্ষক এবারের জরিপটি সোমবার প্রকাশ করা হয়েছে। 

 

শিল্পোন্নত সাত দেশ, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রায় ১২ হাজার মানুষের কাছে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। গত অক্টোবর ও নভেম্বরে জরিপটি পরিচালিত হয়।

 

জরিপে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের কারণে সৃষ্ট অভিবাসনকে সবচেয়ে বড় হুমকি মনে করছেন। হুমকির তালিকার এর পরের স্থান রাশিয়ার। গত বছরের জরিপে সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল রাশিয়া।