মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে কানে ব্যান্ডেজ নিয়ে হাজির হন ট্রাম্প

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে কানে ব্যান্ডেজ নিয়ে হাজির হন ট্রাম্প

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হাজির হতে দেখা গেল। স্থানীয় সময় গতকাল সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। তার রানিং মেট ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স।


গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে। তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। গুলির ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, তিনি মিলওয়াকিতে তার সফর দুই দিন বিলম্বিত করার কথা ভাবছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত নেন, একজন শুটার বা সম্ভাব্য আততায়ীর জন্য তিনি তার সফরসূচিতে বদল আনতে পারেন না।


গুলিতে আহত হওয়ার পরদিন রোববার মিলাওয়াকিতে পৌঁছান ট্রাম্প। মিলওয়াকিতে ১৫ জুলাই রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়। প্রথম দিনই সম্মেলনে হাজির হন ট্রাম্প। গত শনিবারের গুলির ঘটনার পর এই প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে হাজির হলেন ট্রাম্প। ছবিতে দেখা যায়, ট্রাম্পের ডান কানে বড় একটি ব্যান্ডেজ। ব্যান্ডেজটি দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান।