শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সাভারে কৃষককে কুপিয়ে হত্যা, ৮ জন আহত

সাভারে কৃষককে কুপিয়ে হত্যা, ৮ জন আহত

ঢাকার সাভারে সন্ত্রাসী হামলায় আবু সাইদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ধারালো অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
 

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ওই ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
 

আহতদের মধ্যে রয়েছেন—জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন।
 

আহত জাবেদ জানান, “রাত ৮টার দিকে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ এলাকায় সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর প্রায় ৩০-৪০ জন হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদ নিহত হন। এছাড়াও লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আরও অন্তত ৮ জন আহত হন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
 

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, হাসপাতালে এক ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। এছাড়া আরও ৮ জন আহতদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
 

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, “পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হামলায় আহত ব্যক্তিরাও হাসপাতালে আছেন। ঘটনার তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”