শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে

রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে

রাজশাহী-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। বাস চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে সোমবার সকাল থেকে সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
 

রোববার রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। সোমবার সকাল থেকে কার্যত চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। তবে কিছু বাস বিকল্প ব্যবস্থার মাধ্যমে চলাচল করছে।

 

রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে


 

শ্রমিকরা জানান, রাজশাহী-ঢাকা রুটের বাস স্টাফদের বেতন অত্যন্ত কম। ন্যাশনাল ট্রাভেলসে এই রুটে চালকরা প্রতি ট্রিপে ১১০০ টাকা পান, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা। অন্যদিকে, দেশ ট্রাভেলসে চালকরা প্রতি ট্রিপে ১২০০ টাকা পান। শ্রমিকরা দাবি করেছেন, তাদের বেতন দুই হাজার টাকা করা হোক।
 

চালকরা জানান, প্রায় ১০ বছর ধরে বেতন অপরিবর্তিত। মালিকদের নানাভাবে অনুরোধ করলেও বেতন বৃদ্ধি হয়নি। এর আগে, গত ২৩ আগস্ট একই দাবিতে ন্যাশনাল ট্রাভেলস বন্ধ করা হয়েছিল। সে সময় কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে বেতন বৃদ্ধি করার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। এবার সব বাস শ্রমিক একাত্মতা ঘোষণা করে চলাচল বন্ধ রেখেছেন। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।
 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন। আমরা মালিকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। মালিকরা মাত্র ১০০ টাকা বাড়াতে রাজি হয়েছেন, যা শ্রমিকরা গ্রহণ করেননি।”