শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারীকে কারাদণ্ড ও জরিমানা

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারীকে কারাদণ্ড ও জরিমানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক কারবারীকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক আদালত বসিয়ে এই শাস্তি দেন।

 

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারীকে কারাদণ্ড ও জরিমানা


 

এর আগে রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল জোড়গাছ খরখরিয়া এলাকার মৃত আব্দুল শেখের ছেলে আব্দুল মালেক (৪১), জোড়গাছ নালারপাড় এলাকার আবুল কাশেমের ছেলে শাহ আলম (৪২) ও করাই বরিশাল এলাকার মৃত ধনিয়া জোড়দারের ছেলে দুদু জোরদার (৫৫)কে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করে। অভিযানের সময় মাদক সেবনের সকল সামগ্রী জব্দ করা হয়।
 

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। চিলমারী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, সাজাপ্রাপ্তদের সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।