সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল

চীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল

ঢাকা প্রেস নিউজ

বাংলাদেশে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারকে চীন স্বাগত জানিয়েছে। একইসঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়ন পথকে চীন সম্মান করে। তিনি বলেন, “চীন বাংলাদেশকে ভালো প্রতিবেশী হিসেবে দেখে এবং দুই দেশের বন্ধুত্বকে মূল্যবান মনে করে।”
 

মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়ে চীন সচেতন। তিনি জোর দিয়ে বলেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।