মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন আবেদন করতে চলেছেন ইমরান খান 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন আবেদন করতে চলেছেন ইমরান খান 

বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে বন্দি রয়েছেন এবং সেখান থেকিই এই পদে আবেদন করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সুপ্রিমো ইমরান খান অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদের জন্য আবেদন করতে চলেছেন বলে টেলিগ্রাফ জানিয়েছে। ইমরান বর্তমানে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ৮০ বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। দীর্ঘ ২১ বছর দায়িত্বে থাকার পর লর্ড প্যাটেন পদত্যাগ করেন।

 

মূলত অক্সফোর্ড ইউনিভার্সিটি তার চ্যান্সেলর পদ ও ভূমিকাকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসাবে বর্ণনা করে থাকে। সাধারণত এই পদে আজীবনের জন্য নির্বাচিত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধান প্রধান সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন। এছাড়া নতুন চ্যান্সেলরের জন্য নির্বাচন প্রক্রিয়া প্রথমবারের মতো অনলাইনে পরিচালিত হবে। গত বছরের মে মাসে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। অবশ্য এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

 

জেল থেকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘আমি ৭ ফুট বাই ৮ ফুটের এক ডেথ সেলে বন্দি রয়েছি, যা সাধারণত সন্ত্রাসীদের থাকার জন্য সংরক্ষিত। জনগণ আমাকে ভোট দিয়েছে কারণ তারা বর্তমান ব্যবস্থা এবং কীভাবে পাকিস্তান পরিচালিত হচ্ছে তাতে বিরক্ত।’

 

ইমরান খান ১৯৭২ সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি ও রাজনীতিতে অধ্যয়ন করেছিলেন, তিনি বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন।

 

এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন ইমরান খান।